বগুড়া স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য আবু সুফিয়ানকে গ্রেপ্তার করেছে জেলার শাজাহানপুর থানা পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বৈঠাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি অস্ত্রসংক্রান্ত মামলাসহ অন্তত একটি হত্যা মামলার প্রধান আসামি।